1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় ১০ দিনের জন্য দোকান বন্ধ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৮৬ Time View

ফরিদপুরে মজুত করা ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বোতলজাত ও খোলা অবস্থায় মোট ২৯১ লিটার তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ১০ দিনের জন্য ওই প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় অবস্থিত হেলিপোর্ট বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। অভিযানকালে ওই বাজারের আসাদ স্টোর থেকে ১৫০ লিটার বোতলজাত তেল জব্দ করা হয়। তেল গুদামজাত করে রাখায় ওই দোকানের মালিক মো. মোকসেদ আলীকে (৩৮) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের জন্য তাঁর দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

ব্যবসায়ী মো. মোকসেদ আলী দাবি করেন, তিনি তেল গুদামজাত করেননি। গত বৃহস্পতিবার তিনি ওই এলাকায় অবস্থিত হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সদস্যদের কাছ থেকে ওই তেল কিনেছেন।

পরে অভিযান চালানো হয় ওই বাজারে অবস্থিত মফিজ স্টোরে। ওই দোকান থেকে এক লিটারের ৪১ বোতল ও ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, বোতলে প্রতি লিটার তেলের দাম ১৬০ টাকা লেখা থাকলেও প্রতি লিটার তেল ২৫০ টাকা দরে বিক্রি করছিলেন তিনি। এ জন্য ওই দোকানের মালিক মফিজউদ্দিন শেখকে (৬৫) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর দোকানটিও ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৪ ধারায় দোষী সাব্যস্ত করে ওই দুই ব্যবসায়ীকে জরিমানা ও দোকান দুটি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT