1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সংকুচিত আয় ও বাড়তি ব্যয়ের চাপে মধ্যবিত্ত, জীবনযাত্রায় বাড়ছে চাপ নৈশভোজে গুলির শব্দে উত্তেজনা, নিরাপদে সরানো হলো ট্রাম্প; শুটার আটক একনেকের বৈঠক আজ: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন ফরিদপুরে শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু নগরকান্দায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এফপিএবি ফরিদপুর শাখার সভা, সেবার মান উন্নয়নে জোর যুব শক্তির কেন্দ্রীয় কমিটিতে বড় দায়িত্ব পেলেন ফরিদপুরের প্রিয় মুখ — জুনায়েদ হোসেন জিতু। ফরিদপুরে সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ সতর্কতা গাজীপুরে জমি নিয়ে বিরোধ: নিরাপত্তা চেয়ে অন্তঃসত্ত্বা নারীর সংবাদ সম্মেলন

নভেম্বরে ৫৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৭

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ Time View

নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটে ৫৪১টি। এতে নিহত হন ৪৬৭ জন এবং আহত হন ৬৭২ জন। নিহতদের মধ্যে নারী ৫৩ জন ও শিশু ৬৬ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য।

সংগঠনটি জানিয়েছে, ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৮১ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতদের ২২ দশমিক ৬৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন, অর্থাৎ ১৪ দশমিক ৫৬ শতাংশ।

এ সময়ে ৫টি নৌ-দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে। শনিবার গণমাধ্যমে পাঠানো হয় এই প্রতিবেদন।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান:
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে- ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৫.৫০ শতাংশ, প্রাণহানি ২৫.৪৮ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১২ শতাংশ, প্রাণহানি ১২.৮৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২২.৫৫ শতাংশ, প্রাণহানি ২৩.৯৮ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৭৫ শতাংশ, প্রাণহানি ১১.৯৯ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬.৬৫ শতাংশ, প্রাণহানি ৪.৪৯ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৩.৮৮ শতাংশ, প্রাণহানি ৩.৪২ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৮.৫০ শতাংশ, প্রাণহানি ৮.১৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৮.১৩ শতাংশ, প্রাণহানি ৯.৬৩ শতাংশ।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২১টি দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ৩৮টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে খাগড়াছড়ি জেলায়। ২টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি সেখানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT