1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকুচিত আয় ও বাড়তি ব্যয়ের চাপে মধ্যবিত্ত, জীবনযাত্রায় বাড়ছে চাপ নৈশভোজে গুলির শব্দে উত্তেজনা, নিরাপদে সরানো হলো ট্রাম্প; শুটার আটক একনেকের বৈঠক আজ: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন ফরিদপুরে শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু নগরকান্দায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এফপিএবি ফরিদপুর শাখার সভা, সেবার মান উন্নয়নে জোর যুব শক্তির কেন্দ্রীয় কমিটিতে বড় দায়িত্ব পেলেন ফরিদপুরের প্রিয় মুখ — জুনায়েদ হোসেন জিতু। ফরিদপুরে সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ সতর্কতা গাজীপুরে জমি নিয়ে বিরোধ: নিরাপত্তা চেয়ে অন্তঃসত্ত্বা নারীর সংবাদ সম্মেলন

এফপিএবি ফরিদপুর শাখার সভা, সেবার মান উন্নয়নে জোর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) ফরিদপুর শাখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) শাখা কার্যালয়ের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি ও জাতীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আইয়ুব খান। এতে উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আনিসুর রহমান চৌধুরী, জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অবৈতনিক সহকারী মহাসচিব ও শাখার আজীবন সদস্য আ.খ.ম খায়রুল হাসান সুজন এবং শাখা কমিটির সদস্য রমেন্দ্র নাথ কর্মকার।

সভায় শাখা ক্লিনিকের কার্যক্রম উন্নয়ন এবং সেবার মান বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ক্লিনিকের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT