1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংকুচিত আয় ও বাড়তি ব্যয়ের চাপে মধ্যবিত্ত, জীবনযাত্রায় বাড়ছে চাপ নৈশভোজে গুলির শব্দে উত্তেজনা, নিরাপদে সরানো হলো ট্রাম্প; শুটার আটক একনেকের বৈঠক আজ: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন ফরিদপুরে শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু নগরকান্দায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এফপিএবি ফরিদপুর শাখার সভা, সেবার মান উন্নয়নে জোর যুব শক্তির কেন্দ্রীয় কমিটিতে বড় দায়িত্ব পেলেন ফরিদপুরের প্রিয় মুখ — জুনায়েদ হোসেন জিতু। ফরিদপুরে সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ সতর্কতা গাজীপুরে জমি নিয়ে বিরোধ: নিরাপত্তা চেয়ে অন্তঃসত্ত্বা নারীর সংবাদ সম্মেলন

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিলসহ একদফা দাবিতে নবমদফায় সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার রাজধানীসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি সারা দেশে র্যাবের ৪৩৫টি টহল দল কাজ করছে।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে  দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার সকালে উত্তরায় ৪ নম্বর সেক্টর পার্কের উত্তর পাশ থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিলটি শেষ হয়।

একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করছে।

গত বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সর্বাত্মক অবরোধের এই দফার কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুগপৎ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ সফল করার জন্য দলের নেতাকর্মী ছাড়াও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। রোববার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার ভোর ৬টায়।

এর আগে গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফশিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় তিন দিনের হরতাল ও ষষ্ঠদফায় ১৫ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে জামায়াতে ইসলামী পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT