1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

হঠাৎ কেন বুবলীকে খোঁচা পরীমনির

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলী ও কৌশিক হোসেন তাপসের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন উঠেছে। মূলত ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে অভিযোগ তুলেন তাপসের স্ত্রী ফারজ়ানা মুন্নি। তবে কিছুক্ষণের মধ্যে সেই পোস্ট মুছেও দেন তিনি।

এ ঘটনার দিন রাতে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও হয় মুন্নির। তবে এ ঘটনার পর নীরব থাকেননি শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলীও।

বুবলীর অভিযোগ, শাকিবের সঙ্গে যাতে তার বিচ্ছেদ হয়, তারই ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিতর্কের মাঝে হঠাৎ পরীমনির নতুন পোস্ট। এতে নতুন আলোচনার জন্ম দেয়।

ফেসবুকে পরী লেখেন— উনি সব কিছুই এমন ষড়যন্ত্র বলে চালিয়ে দিতে চান কেন? ব্যস নায়িকার এই স্ট্যাটাসের পর থেকেই জল্পনা শুরু দর্শক মহলে।

পরীর সঙ্গে শাকিবের প্রথম স্ত্রী অপুর সম্পর্ক খুবই ভালো— এটা সবার জানা। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তাদের ছবিও দেখা যায়। কিছু দিন আগে ধুমধাম করে ছেলে রাজ্যর জন্মদিন উদ্যাপন করেছেন পরী। সেখানেও উপস্থিত ছিলেন অপু।
তাই অনেকেরই ধারণা, এ পরিস্থিতিতে হয়তো বুবলীকে খোঁচা দিতে এমন মন্তব্য করেছেন পরী। অবশ্য তিনি কারও নাম উল্লেখ করেননি নিজের পোস্টে।

তবে ধারণা করা হচ্ছে, বুবলীর সঙ্গে কোনো দিনই তেমন বন্ধুত্ব হয়নি পরীর। অপুর সঙ্গে বন্ধুত্বের জন্যই হয়তো এমনটা লিখেছেন তিনি। তবে সরাসরি কাউকেই কিছু বলেননি পরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT