1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন

ছয় বছর পর আওয়ামী লীগের নতুন সভাপতি শামীম হক এবং সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৫৫ Time View

ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির দুই শীর্ষ পদে ক্লিন ইমেজের ব্যক্তিদের নির্বাচিত করায় দলের ত্যাগী নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

ছয় বছর পর বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে শামীম হক এবং সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আরিফকে নির্বাচিত করা হয়। এর আগে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আগামী ১৫ দিনের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটির অন্য সব পদের ব্যক্তিদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র অনুমোদন দিলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সম্মেলনে ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিবাজদের দলে ঠাঁই হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের চিহ্নিত করতে হবে। তাদের কোনো পর্যায়ের নেতৃত্বে রাখা যাবে না।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদেরের এমন ঘোষণার পর স্থানীয় নেতারা বলছেন, নতুন কমিটিতে দুর্নীতি ও বিতর্কিত কাজের সঙ্গে যুক্ত কেউ ঠাঁই পাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT