1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

ভারত নাকি কানাডা, কোন পক্ষে যুক্তরাষ্ট্র?

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ Time View

ব্রিটিশ কলম্বিয়ায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার পর ভারতকে দায়ী করেছে কানাডা। কিন্তু ভারত এ হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলে ফের ভারতের সম্পৃক্ততার কথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কারও করেছে।

ভারত ও কানাডার মধ্যে এ টানাপোড়নের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্পষ্ট জানিয়েছেন, এ ইস্যুতে কানাডাকে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে তার দেশ।

শুক্রবার ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ব্লিঙ্কেন বলেন, হরদীপ সিং হত্যাকাণ্ডে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ তুলেছেন, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ইস্যুতে ভারতের উচিত কানাডাকে সহযোগিতা করা।

গত ১৮ জুন দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রাজধানী ভ্যানকুভারের একটি গুরুদুয়ারার সামনে নিহত হন হরদীপ সিং। ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জার ভারতের খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিস কানাডা শাখার শীর্ষ নেতা ছিলেন।

নিজ্জারের হত্যার জন্য ভারতকে সরাসরি দায়ী করে গত ১৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার এ বক্তব্যের পর থেকে দুই দেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন।

এদিকে দুই দেশের চলমান ঘটনায় অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটি কার পক্ষ নিবে তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ব্যাখ্যা করেছে।

প্রসঙ্গত, ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর থেকে ১৯৭৭ সালে কানাডায় গিয়েছিলেন হরদীপ সিং নিজ্জার, পরে তিনি ওই দেশের নাগরিকত্ব পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT