1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

বোয়ালমারীতে সয়াবিন তেলের দাম বেশি রাখায় জরিমানা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ২১৩ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং কেজিদরে তরমুজ বিক্রি করার অপরাধে ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তরমুজের ব্যবসায়ী সিদ্দিক মিয়াকে এক হাজার টাকা, সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় মা স্টোরকে ৫ হাজার টাকা, রবিউল স্টোরকে ৩ হাজার টাকা, রাকিব স্টোরকে ৫ হাজার টাকা এবং বোয়ালমারী পৌর বাজারের রাজীব স্টোরকে ৩ হাজার টাকা, জাবেদ বস্ত্রালয়কে পথচারীর চলাচলের জায়গায় মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও কেজিদরে তরমুজ বিক্রি করছিলেন।

বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা এবং ৩০৪০ ধারায় এসব জরিমানা করা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT