1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

দাখিল পরীক্ষা শুরু ১৯ জুন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪০৪ Time View

চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুলাই। চলবে ১৯ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ কে এম লুৎফর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২২ সালের দাখিল পরীক্ষার সময়সূচি অনুমোদন করেছে সরকার।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা-

১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।

২। প্রশ্নপত্রে উল্লেখ করা সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। সব বিষয়ের পরীক্ষার সময় ২ ঘণ্টা। সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে এমসিকিউ’র জন্য ২০ মিনিট, সিকিউ পরীক্ষা জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

৩। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে বিরতি থাকবে না।

৪। পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে।

৫। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবি’র নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

৬। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT