1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

মধুখালীতে বাসের ধাক্কায় নারী শ্রমিকসহ ২ জন নিহত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৪৬ Time View

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় নারী শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন।  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুখালী পৌরসভার মেছড়দিয়া মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রুবিয়া বেগম (৫৫) ও কালাম শেখ (৬৫)।। রুবিয়া বেগম মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া মহল্লার মৃত পাচু শেখের স্ত্রী। তিনি স্থানীয় আলতু খান জুটমিলের নারী শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে কালাম শেখ উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত ফেনের উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক। এ দুর্ঘটনায় মধুখালী পৌরসভার মেছড়দিয়ার বাসিন্দা আবদুল মান্নান মোল্লা (৬৫) গুরুতর আহত হয়েছেন। আহত মান্নান বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত ভ্যানটি যাত্রী নিয়ে মধুখালী বাজার থেকে মেছড়দিয়া যাচ্ছিল। এ সময় ভ্যানটি মেছড়দিয়া মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিয়া বেগম ও কালাম শেখ নিহত হন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংকন কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আহত মান্নানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় বাসটি আটক করেন। তবে ওই সময় চালক পালিয়ে গেছেন। বাসের চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT