1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

ফরিদপুরের মহানগর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩০৯ Time View

ঢাকার নিউ মার্কেট ব্যবসায়ী হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আজ সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নবগঠিত বিএনপির মহানগর কমিটির সদস্য সচিব এডভোকেট মোদাররেস আলী ইসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোহাম্মদ মিরাজ। সভায় বক্তারা এই ঘটনার জন্য বর্তমান সরকারের সংগঠন ছাত্রলীগকে দায়ী করে বলেন তাদের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে অথচ এর দোষ দেয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপর। তাদের করা হচ্ছে গ্রেফতার অত্যাচার ও মামলা। বক্তারা বলেন বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই দল পরিচালিত হবে এখানে কারো কথা বলার সুযোগ নেই। বক্তারা অভিযোগ করে বলেন রাতের আধারে ক্ষমতা গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে বেশিদিন চলতে দেয়া হবে না। পবিত্র ঈদের পরেই কঠোর গণআন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটানো হবে। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে যোগ দেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT