1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

কঙ্গনায় মুগ্ধ সালমান খান!

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৪০ Time View

বর্তমানে বলিউডের তিন ‘খান’-এর কোনো খানের সঙ্গেই কঙ্গনা রানাউতের ভীষণ ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে হয় না।

যদিও এদের মধ্যে সালমানের সঙ্গে কঙ্গনার সম্পর্ক তুলনামূলক ভালো। সালমানকে বন্ধু বলেও দাবি করেন কঙ্গনা।

একবার সালমানের জনপ্রিয় টেলিভিশন শো ‘দশ কা দম’-এ উপস্থিত ছিলেন কঙ্গনা। সেই টিভি শো থেকেই নেটপাড়ায় উঠে আসা একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা।

ভিডিওটি সালমান খানকেও ট্যাগ করেছেন কঙ্গনা। ক্যাপশনে লিখেছেন— ‘দশ কা দম’-ও মাই গড! এখানে আমাদের এত কম বয়সি দেখাচ্ছে কেন? তার মানে কি আমরা আর নেই?’

সেবার ‘দশ কা দম’-এ এসে ঘাঘরা-চোলি পরে মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরের জনপ্রিয় গান ‘ধাক ধাক কারনে লাগা’তে নাচতে দেখা গিয়েছিল কঙ্গনাকে। তবে নেটদুনিয়ায় উঠে আসা এই ভিডিওতে অল্প একটু অংশই উঠে এসেছে।

যেখানে শোর মধ্যেই পোশাকের ওপর চটজলদি ঘাঘরা-চোলি পরে ফেলেন কঙ্গনা। আর এই পোশাকে কঙ্গনাকে দেখে সালমান বলেছিলেন— ‘হায় হায়, কত সুন্দর দেখাচ্ছে আপনাকে।’ ভিডিওতে দুজনকেই হাসিখুশি দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT