1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন আজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

চার বছর পর আজ নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এ ছাড়া জনসভাস্থল থেকে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

 

এদিকে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত কোটালীপাড়াবাসী। তার আগমন উপলক্ষ্যে উপজেলা সেজেছে নবরূপে। নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। রাস্তার দুপাশে শোভা পাচ্ছে হাজার হাজার ব্যানার ও ফেস্টুন। সংস্কার করা হয়েছে যাতায়াতের বিভিন্ন রাস্তা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। কোটালীপাড়া উপজেলার বিভিন্ন প্রবেশ দ্বারে বসানো হয়েছে চেকপোস্ট। সভাস্থলসহ এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ৮ হাজার পুলিশ।

 

উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, জননেত্রী শেখ হাসিনা ১৪ বছরে এ উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তার আগমনে আমরা আনন্দিত। আমরা তার আগমনের প্রতিক্ষায় আছি।

 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল বলেন, প্রধানমন্ত্রীর আগমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দিত। তার জনসভাকে সফল করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। এতে এ এলাকার মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে।

 

জনসভা শেষে প্রধানমন্ত্রী সড়ক পথে টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

(আহুত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT