1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

ইউক্রেনকে আরও ২ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

ইউক্রেনের জন্য আরও দুই বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এবারের প্যাকেজে অন্যান্য যুদ্ধাস্ত্রের পাশাপাশি দূরপাল্লার রকেট অন্তর্ভুক্ত থাকবে।

 

চলতি সপ্তাহের মধ্যেই এ সহায়তা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এবারের প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, নির্ভুল-নির্দেশিত যুদ্ধাস্ত্র ও জ্যাভলিন অ্যান্টি ট্যাংক অস্ত্রের জন্য সহায়তা সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হচ্ছে।

 

প্যাকেজের একটি অংশ ১.৭২৫ বিলিয়নের হবে। সেটি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) নামে পরিচিত একটি তহবিল থেকে আসবে।

 

ইউএসএআই তহবিল এইচএডব্লিউকে এয়ার ডিফেন্স, কাউন্টার-ড্রোন সিস্টেম, কাউন্টার আর্টিলারি, এয়ার সার্ভাইলেন্স রাডার, যোগাযোগ সরঞ্জাম, পিইউএমএ ড্রোন, প্যাট্রিয়টস ও ব্র্যাডলিসের মতো প্রধান সিস্টেমের খুচরা যন্ত্রাংশের অর্থ প্রদানের জন্যও ব্যবহার করা হবে।

 

কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া উল্লেখযোগ্য পরিমাণ চিকিৎসা সরঞ্জাম এর মধ্যে যুক্ত থাকবে।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT