1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন

দিনাজপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৫২৩ Time View

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পায়ের রগ কাটা অবস্থায় শহীদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও আদালতের মামলার নথিপত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (পুরাতন বন্দর) আফতার আলী হাসকিং মিলের একটি পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ মন্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে রাত বাড়িতে ফেরেননি শহীদুল ইসলাম। রাতেই পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। পরে সকালে তার মরদেহ উদ্ধারের বিষয়টি জানাতে পারেন এলাকাবাসীর কাছে। শহীদুল ইসলামের সঙ্গে স্থানীয় হামিদুর নামে একজন মোহরির সঙ্গে ১০ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করেও এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারনা করছেন তারা। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেও এটি হত্যার আলামত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

এছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT