1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

নির্বাচনের আগে সহিংসতায় ইইউর উদ্বেগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ মিছিলে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ঢাকায় ইইউ কূটনৈতিক মিশন বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই উদ্বেগের কথা জানিয়েছে।

টুইট বার্তায় বলা হয়, পরবর্তী সংসদ নির্বাচনের আগে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে ইইউ উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলছে।

এতে আরও বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সম্পৃক্ত।

বার্তায় বলা হয়, জাতিসংঘ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছে। এবারের গণতন্ত্র দিবসে গণতন্ত্র, শান্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বের ওপর আলোকপাত করা হচ্ছে।

 

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT