1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

‘পতিতা’ শব্দ বাদ দিয়ে সংশোধিত জাতীয় পরিচয়পত্র পেলেন তাঁরা

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩০৯ Time View

জাতীয় পরিচয়পত্রের তথ্যে পেশার জায়গায় লেখা ছিলপতিতা’, ঠিকানার স্থানেপতিতাপল্লি ফরিদপুরের যৌনকর্মীদের দেওয়া এমন পরিচয়পত্র নিজেদের তো কোনো কাজে লাগেনি, সন্তানের শিক্ষাজীবনের কোনো কাজেও লাগাতে পারেননি যেখানেই এই কার্ড দেখিয়েছেন, সেখানে নতুন করে অসম্মানিত হতে হয়েছে

ফরিদপুরে এমন ২২ যৌনকর্মী সংশোধিত জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। যে পরিচয়পত্র থেকে বাদ দেওয়া হয়েছেপতিতাশব্দটি। নতুন পরিচয়পত্রে ঠিকানার জায়গায়রথখোলা পল্লিলেখা হয়েছে। সার্ভারে থাকা পেশার তথ্যের জায়গায় সংশোধন করেগৃহিণীলেখা হয়েছে

শাপলা মহিলা সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান, জেলা শিশু সুরক্ষা কমিটির চেষ্টায় ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়

আজ দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরু আমিন, শিশু সুরক্ষা কমিটির সদস্য শাপলা মহিলা সংস্থার ব্যবস্থাপনা কমিটির সদস্য শিপ্রা গোস্বামী প্রমুখ

সংশোধিত জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে এমন একটি মহৎ কাজ করতে পেরে খুব ভালো লাগছে পর্যায়ক্রমে সব যৌনকর্মীর জাতীয় পরিচয়পত্র সংশোধন করে বিতরণ করা হবে তিনি বলেন, বিতরণ করা জাতীয় পরিচয়পত্রে পেশার তথ্য লেখা না থাকলেও সার্ভারে সংরক্ষিত তথ্যে পেশা উল্লেখ থাকে

কয়েকজন যৌনকর্মী বলেন, তাঁরা ভাগ্যের বিড়ম্বনায় সমাজে নিগৃহীত একটি পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। তাঁরা চান, সন্তানদের যেন তাদের মায়ের ভাগ্য বরণ করতে না হয়। জন্য তাঁরা শিশুদের পড়ালেখা শেখাতে আগ্রহী। কিন্তু স্কুলে ভর্তি, জন্মনিবন্ধনসহ নানা কাজে জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও বিড়ম্বনার মুখে পড়তে হয়। জন্য সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তাঁরা উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। সংশোধিত জাতীয় পরিচয়পত্র পাওয়ার পর জাতীয় সমস্যা সম্মানহানিকর পরিস্থিতির অবসান হবে বলে তাঁরা মনে করেন

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT