1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে অভিনেতার ‘আত্মহত্যা’

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৭৩ Time View

ভারতীয় মডেল ও অভিনয়শিল্পীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গত কয়েকমাসে বেশ কয়েকজন ভারতীয় অভিনয়শিল্পী রহস্যময় মৃত্যু হয়েছে। বিশেষ করে কলকাতায় একের পর এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে এসব মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে পুলিশ।

এবার মালায়লাম ইন্ডাস্ট্রির এক অভিনেতার মরদেহ উদ্ধার করেছে কেরালা পুলিশ। তার নাম সারথ চন্দ্রন। তিনি কেরালার কক্কড়ে থাকতেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৩৭ বছর বয়সি এ অভিনেতা আত্মহত্যা করেছেন।

কারণ, অভিনেতার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।  সেখানে সারথ লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

তবে কী কারণে সারথ আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, তার কারণ জানাতে পারেনি পুলিশ।

তবে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অবসাদের কারণে সারথ এ পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের।

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সারথ অবসাদে ভুগছিলেন।

এদিকে সারথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম ছবির দুনিয়ায়।  তার আত্মহত্যার খবরে কার্যত হতবাক ইন্ডাস্ট্রির অনেকে।

প্রসঙ্গত, কয়েকটি মালায়লাম সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সারথ চন্দ্রন। এর মধ্যে রয়েছে ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো জনপ্রিয় সিনেমা।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT