1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ভিনিসিউসের গোলে মরক্কোর বিপক্ষে সমতায় ব্রাজিল, প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই ফরিদপুরে শিশুশ্রম বন্ধে সচেতনতা কর্মসূচি, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুদের ঝুঁকি নিয়ে উদ্বেগ শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া, কাতারের নাটকীয় ড্র ‘সিঙ্গাপুর বা কানাডা নয়, উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ : প্রধানমন্ত্রী মৌলভীবাজার সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে পরিবর্তন, ভিনিসিউসের কাঁধে আক্রমণের দায়িত্ব নিত্যপণ্যে কর ছাড়, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে জোর: প্রধানমন্ত্রীর বাজেটের সুফল তুলে ধরলেন তারেক রহমান ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ হাজার ৬০০

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা ১০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল জান্নাত রাবেয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাজাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মো. আবদুত তাওয়াব, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বক্তারা মাদকবিরোধী অভিযান জোরদার করা, শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড ও ট্রাফিক সিগন্যাল স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT