1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এক দশকে শতাধিক প্রাণহানি, ঝুঁকিপূর্ণ ঘাটেই দুর্ঘটনার মূল কারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া রুটে গত এক দশকে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জরাজীর্ণ পল্টুন এবং ঝুঁকিপূর্ণ ঘাট ব্যবস্থাপনাই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, গত ১১ বছরে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৬টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪টি বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০৮ জন।

সরেজমিনে দেখা গেছে, ঘাট এলাকার রাস্তা অত্যন্ত ঢালু ও উঁচু-নিচু হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফেরিতে ওঠা-নামার সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিয়মিত যাত্রী আশরাফুল আলম সবুজ বলেন, নৌপথের চেয়ে ঘাটের সমস্যাই বেশি ভয়ংকর। নিরাপদ ও আরামদায়কভাবে ওঠানামার কোনো ব্যবস্থা নেই। দুর্ঘটনা ঘটলে কিছুদিন আলোচনা হলেও পরে সব আগের মতোই থেকে যায়।

আরেক যাত্রী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ঘাট পারাপারে টাকা নেওয়া হলেও যাত্রীদের জন্য কোনো সুবিধা নেই। বিশেষ করে বয়স্কদের জন্য ওঠানামা অত্যন্ত কষ্টকর।

ব্যবসায়ী কাজল জানান, পণ্যবাহী ট্রাক ফেরিতে ওঠানামার সময় প্রায়ই দুর্ঘটনায় পড়ে নদীতে পড়ে যায়, এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়।

সম্প্রতি ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাস দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মনজুর রহমান জানান, ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, পুরোনো পল্টুন ও ঝুঁকিপূর্ণ সংযোগ সড়কই দুর্ঘটনার মূল কারণ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ জানান, ঘাটগুলোর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, অতীতের অব্যবস্থাপনার কারণে এসব সমস্যা তৈরি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান জানান, দুর্ঘটনা রোধে ঘাটগুলোকে স্থায়ী ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।

উল্লেখযোগ্য দুর্ঘটনাসমূহ:

  • ২২ ফেব্রুয়ারি ২০১৫: ‘এমভি মোস্তফা-৩’ লঞ্চডুবিতে ৮১ জন নিহত
  • ২৭ অক্টোবর ২০২১: ফেরি ‘আমানত শাহ’ ডুবি, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ১৭ জানুয়ারি ২০২৪: ফেরি ‘রজনীগন্ধা’ ডুবি, ১ জন নিহত
  • ২৫ মার্চ ২০২৬: ‘সৌহার্দ্য পরিবহন’ বাস নদীতে পড়ে ২৬ জন নিহত

বিশেষজ্ঞদের মতে, দ্রুত সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত না হলে ভবিষ্যতেও এ নৌরুটে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT