1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য

শ্রেণিকক্ষ থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৩৮ Time View

ফরিদপুরের ভাঙ্গায় এবিএ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত শ্রেণিকক্ষ থেকে সম্পা আক্তার (২০) নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে সন্ধ্যার পর পুলিশ লাশ উদ্ধার করে। শম্পা আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে। পরে পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

ভাঙ্গা থানার এসআই জুয়েল জানান, প্রভাতী কিন্ডার গার্টেনের শিক্ষিকা এবং পার্শ্ববর্তী এবিএ উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষে নিয়মিত কোচিং করাতেন। ঘটনার দিন দুপুরে শ্রেণিকক্ষের ভিতরে কোচিং করার পর তিনি সেখানে অবস্থান করেন। বিকালে স্থানীয়রা শিক্ষিকার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে৷

স্থানীয়রা জানায়, শিক্ষিকা সম্পা আক্তার বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। তার সঙ্গে জনৈক এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, এরই ফলে হয়তো তিনি গুল খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT