1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

চাল নিয়ে চালবাজি করে জরিমানা গুনলেন ব্যবসায়ী

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৬৯ Time View

ফরিদপুরে নিম্ন মানের চাল বেশি দরে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি বিপণন কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

বুধবার (১ জুন) বিকেলে শহরের চক বাজারের বিভিন্ন চালের দোকান ও গোডাউনে এ অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিম্নমানের চাল নতুনভাবে বস্তায় ভরে বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে মেসার্স সোহেল খাদ্য ভান্ডারের একটি গোডাউন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি গোডাউনের ৪০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চক বাজারের মেসার্স জয় গোবিন্দ সাহা খাদ্য ভান্ডারকে অতিরিক্ত চাল মজুতসহ নানা অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ নেন জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দীন, জেলা সিনিয়র খাদ্য বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা সেনেটারি ইন্সপেক্টর বজলুর রশীদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, গত কয়েকদিনে কোনো কারণ ছাড়াই জেলায় চালের বাজার অস্থীর হয়ে ওঠে। ফলে জেলা প্রশাসকের নির্দেশে শহরের চালের বাজারসহ চালের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT