1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৮ বছরে ১০ হাজার নরমাল ডেলিভারির নজীর গড়েছেন ডা. ইসমাত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২১৬ Time View

চা বাগান ও হাওড় পারের দরিদ্র দিনমজুর পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইসমাত জাহান।

ইতোমধ্যে তিনি মৌলভীবাজারেই প্রায় ১০ হাজার মায়ের নরমাল ডেলিভারি করিয়েছেন। এরমধ্যে অধিকাংশ চা বাগান ও হাওড় পারের দরিদ্র দিনমজুর পরিবারের মা।

২০১৪ সাল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে গাইনি চিকিৎসক হিসাবে যোগদান করা ডা. ইসমাত জাহান বলেন, একজন মায়ের পূর্বে দুটা সিজার হয়েছে কিন্তু চলতি মাসে চেষ্টা করে নরমাল ডেলিভারি করিয়েছি। একই অবস্থা ছিল আরেক মায়ের।

তার পূর্বে একটা সিজার হয়েছে, কিন্তু আমি চেষ্টা করে চলতি মাসেই নরমাল ডেলিভারি করিয়েছি। এতে উভয় পরিবারের সদস্যরা অনেক খুশি হয়েছেন। ডা. ইসমাত জাহান আরও বলেন, আমার নৈতিক দায়িত্ববোধ থেকেই আমি নরমাল ডেলিভারির চেষ্টা করি।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, আমাদের হাসপাতালের ডা. ইসমাত জাহানসহ সব গাইনি চিকিৎসকরা দায়িত্বের প্রতি আন্তরিক। তবে ডা. ইসমাত জাহান ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT