1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান: ২০ জনকে কারাদণ্ড ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে এএসআই রাশেদ আলীর মৃত্যুতে জেলা পুলিশের শোক ফরিদপুরে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ বন্দুকধারী হামলা করেছির: ইমরান খান

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১৫ Time View

বাংলার আাকাশ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, পূর্বাঞ্চলীয় শহর ওয়াজিরাবাদে একটি প্রতিবাদ মিছিলে তাকে হত্যার জন্য তিন বন্দুকধারী এসেছিলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ওপর গত ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদ এলাকায় বন্দুকধারীরা হামলা চালায়।  সে সময় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে বসা ইমরান খানের ডান পায়ে গুলি লাগে।

শনিবার (২৬ নভেম্বর) রাতে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে ইমরান খান বলেন, দুই হামলাকারীকে আগেই চিহ্নিত করা হয়েছিল।  তাদের মধ্যে একজন  আমাকে এবং অন্যান্য পিটিআই নেতাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। দ্বিতীয় বন্দুকধারী কন্টেইনারের সামনের দিকে গুলি চালায়।

হামলার পরদিন লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান খান বলেছিলেন, দুই বন্দুকধারীর হামলা চালিয়েছে তার ওপর।  তার ডান পায়ে চারটি গুলি লেগেছে।  সে সময় তিনি আরও বলেন, হামলার সময় তিনি একটি কন্টেইনারের ওপর দাঁড়িয়ে ছিলেন।

হামলার ঘটনার পর থেকেই ইমরান খান দাবি করে আসছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং আইএসআই কাউন্টার ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান মেজর জেনারেল ফয়সাল নাসির ওই ঘটনায় জড়িত ছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT