1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

হাসপাতালে লাইভ ভিডিও করে ভিউ কামাচ্ছে কিছু লোক: সমালোচনার ঝড়

banglarakash
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৬ Time View

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, উৎসুক মানুষের ভিড়ে হাসপাতালে পানি, জরুরি সামগ্রী ও অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না। বিষয়টি লজ্জাজনক ও অমানবিক।

তিনি অভিযোগ করেছেন, বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট হাসপাতালের (শহীদুল্লাহ্‌ হলের পাশে) সামনে ব্যাপকসংখ্যক উৎসুক জনতার ভিড়, এতে অ্যাম্বুলেন্স চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। ছাত্র ভলান্টিয়াররা অ্যাম্বুলেন্সের চলাচলের পথ ক্লিয়ার রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন, এমেইজিং কাজ করছেন উনারা। কিন্তু উৎসুক জনতার ভিড় এত বেশি যে কোনো মতেই কুলিয়ে উঠতে পারছেন না।

বিশেষ সহকারী আরও লিখেছেন, ছাত্রদের আরেকটি টিম দরকার, দয়া করে উৎসুক জনতাকে পুরো রাস্তা থেকে (এমনকি ফুটপাত) সরিয়ে দিতে চেষ্টা করুন, আগামী কয়েক ঘণ্টা রাস্তা ফাঁকা রাখতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো এই দিকটায় মনোযোগ দিতে পারেন।

বিভিন্ন হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স আসছে উল্লেখ করে ফয়েজ আহমদ লিখেছেন, বিভিন্ন হসপিটাল থেকে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স আসছে, কারণ অন্য হসপিটালগুলোর সক্ষমতা সমান নয়, এখানে তুলনামূলক ভালো চিকিৎসাসেবা আছে বিধায় সেখান থেকে অ্যাম্বুলেন্স আসতে থাকবে। এমনকি হাসপাতালের পানি, জরুরি সামগ্রী এবং অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না, এক লজ্জাজনক বিষয়! অমানবিকও। বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছে!

কিছু লোক জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন অভিযোগ করে বিশেষ সহকারী আরও লিখেছেন, দয়া করে হসপিটালের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না, হসপিটালের ভবনে ডাক্তার এবং নার্সরা সময়মতো লিফট এবং অপরাপর সাপ্লাই ব্যবহার করতে পারছেন না। জনতার অতিরিক্ত উপস্থিতির কারণে পুরা হাসপাতাল স্বাভাবিকভাবে পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

ফয়েজ আহমদ লিখেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, এই মুহূর্তে নেগেটিভ রক্তের আর প্রয়োজন নেই, পরবর্তী সময়ে দরকার হলে জানানো হবে, যারা রক্ত দিতে চান, সেখানে না গিয়ে হটলাইনে নম্বর ও রক্তের

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT