1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

সবুজ হত্যা বিচারের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

বায়তুল আমানের আলোচিত ফারুক হত্যা, রুহুল হত্যা, মেহেদী হত্যার, মাস্টারমাইন্ড এবং সবুজ হত্যার প্রধান আসামি একাধিক চুরি ছিনতাইসহ মামলার আসামি বাইতুল আমানের শীর্ষ সন্ত্রাসী অনু এবং রিয়ান বাহিনীর বিচারের দাবিতে , এবং অনু রিয়ান বাহিনীর আশ্রয় প্রশ্রয় দাতাদের গ্রেপ্তারের দাবিতে আজ বেলা পৌনে বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হক, নিহত সবুজের বাবা মোঃ শহিদ মোল্লা, কাকা মোঃ হবি মোল্লা, স্ত্রী সামিয়া আক্তার ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান সুমন প্রমুখ। সভায় বক্তারা বলেন সবুজ হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন আসামিকেও পুলিশ এখন ও গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে সবুজ হত্যাকাণ্ডের সাথে জরিত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা বলেন প্রশাসন কেন সন্ত্রাসীদের গ্রেফতার করছে না সেটা আমরা বুঝতে পারছি না। অপরাধীরা দিনের পর দিন অপরাধ করবে এবং তারা ঘুরে বেড়াবে এভাবে চলতে দেয়া যায় না। তারা এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন। এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT