1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার বন্ধে কড়া পদক্ষেপের ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধ করতে সরকার শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক গণআন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই দেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। নেতৃত্বের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেও উদ্যোগ অব্যাহত থাকবে।

নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ব্যানার না টানানো হয়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে তিনি দেশকে আরও শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT