1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে নিখোঁজ ৯ বছরের শিশু, কোতোয়ালি থানায় জিডি ফরিদপুরে অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বামীর ১২ বছরের কারাদণ্ড ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, নতুন শনাক্ত ৪২ রোগী ফরিদপুরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে শিশু ধর্ষণ মামলার আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার ঈদের আগে সিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে রাত জাগছেন খামারিরা হরমুজ প্রণালি ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র নতুন উত্তেজনা, নীরব ওমান

যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বামীর ১২ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের সদরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় স্বামীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার টেউটাখালী গ্রামের বাসিন্দা নুরজামাল মিয়ার সঙ্গে প্রায় আট বছর আগে একই এলাকার মুর্শিদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তিনি।

মামলায় উল্লেখ করা হয়, নুরজামাল মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীর পরিবারের কাছে টাকা দাবি করতেন। কয়েক দফায় টাকা দেওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি। ২০২৩ সালের ২৪ মে রাতে আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর করেন তিনি। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে টয়লেটের সেপটিক ট্যাংকিতে ফেলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত অবস্থায় মুর্শিদা বেগমকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা ফজলু মোল্লা বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রতন জানান, সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT