1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটির দুর্গম এলাকায় ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ত্রিভুজ প্রেমের জেরে সহকর্মী খুন, ফেসবুক আইডি ঘিরে রহস্য যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্যাংককে আহত ‘জুলাই যোদ্ধাদের’ দেখতে জামায়াত আমির, চিকিৎসার খোঁজখবর নিলেন চিকিৎসার ফলো-আপে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবম পে-স্কেলে পেনশন বাড়ার আভাস, নিম্ন আয়েরদের ক্ষেত্রে দ্বিগুণের প্রস্তাব খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পেলেন মির্জা ফখরুলসহ ১৫ জন ফরিদপুরে হামের প্রকোপ বেড়েছে, একদিনে নতুন শনাক্ত ৫৪ ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি

ব্যাংককে আহত ‘জুলাই যোদ্ধাদের’ দেখতে জামায়াত আমির, চিকিৎসার খোঁজখবর নিলেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


চিকিৎসাধীন আহত ‘জুলাই যোদ্ধাদের’ দেখতে থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) তিনি ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন গুরুতর আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

Vejthani International Hospital-এ অবস্থানকালে তিনি আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে দ্রুত সুস্থতা কামনা করেন এবং বিশেষ দোয়া করেন।

এ সময় আহতরা ‘জুলাই সনদ’ ও গণভোট সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সফরকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT