1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুর -২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী লাবু চৌধুরীর জয়লাভ

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

জাতীয় সংসদ ২১২ ফরিদপুর -২ আসনের উপ- নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ৬৮৮১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী এ্যাডঃ জয়নুল আবেদীন বকুল  পেয়েছে ১৪৮৭৮ ভোট। এসকল তথ্য ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জানাগেছে।

আজ শনিবার সকাল ৮ হতে বিরতিহীন ভাবে ভোট চলে বিকেল চারটা পর্যন্ত উপ- নির্বাচনে।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।

ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে মোট  ৩ লাখ ৮ হাজার ৪ শত ৭৯ ভোট।  এর মধ্যে ৮৩৬৯০ জন ভোটার তাদের বৈধ ভোট প্রয়োগ করেছেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো চোখে পরার মতো।

নগরকান্দা – সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন গঠিত।

উপ- নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিলেও এক এক করে তিন প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছে আরেকজনের মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। যার ফলে দুজনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাহদাব আকবর চৌধুরী লাবু বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়ে  জাতীয় সংসদের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছে। উল্লেখ্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসন শুন্য হলে উপ- নির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT