বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ–এর ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফরিদপুরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, কল্যাণ ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এসময় জেলা পরিষদ প্রশাসক বলেন, জেলার সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট রয়েছে। তিনি পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরে উভয় পক্ষ সামাজিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি পার্থ প্রতিম বিশ্বাস অমিত, নির্বাহী সভাপতি ঋত্বিক কুণ্ডু, সাধারণ সম্পাদক অয়ন সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার পরশ ও সাংগঠনিক সম্পাদক শুভ দাস উপস্থিত ছিলেন।
এছাড়া মহানগর শাখার সভাপতি উদয় সরকার, সাধারণ সম্পাদক শৌভিক সাহা, নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সিনিয়র সহ-সভাপতি কিশোর দাস, সাংগঠনিক সম্পাদক অর্পণ দত্ত, দপ্তর সম্পাদক অর্ক শীল, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপ্নীল সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৌরভ মালো, সদস্য অর্ণব দত্ত ও বিবেক মালোসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।