1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুর জেলার পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চাষীগণের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্টিত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৮১ Time View
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০ বাস্তবায়নে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ফরিদপুরের যৌথ উদ্যোগে আজ শনিবার সকাল ১১ টায় ‌ জেলা প্রশাসক ফরিদপুর মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে জেলার পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চাষীগণের সাথে এক জনসচেতনতা মূলক সভা আজ সকাল ১১ টায় ফরিদপুর শহরের সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত সচিব (পরিকল্পনা) বস্ত্র ও পাট মন্ত্রণালয় মোঃ মাহমুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পাট অধিদপ্তর ঢাকা ডঃ সেলিনা আক্তার উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে পাট অধিদপ্তর ঢাকার উপ- পরিচালক লুৎফর রহমান, উপ- পরিচালক জাহাঙ্গীর হোসেন,করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, পাট অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চাষীগন উপস্থিত ছিলেন। ।
সভায় বক্তারা বলেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের পর পাট ও পাট সংশ্লিষ্ট পন্যকে বিশ্ব বাজারে পরিচিত করেছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকার পাট আইন ২০১৭ প্রণযন, পরিবেশ দূষণারোধে পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি,ধান,চাল, গম,সারসহ ১৯ টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহারে বাধ্যতামূলক করণ, এ আইন অমান্যকারীর শাস্তি অনধিক এক বছরের কারাদণ্ড প্রদান,আইনটি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনের সহযোগিতায় সমগ্র দেশে ইতিমধ্যে ৬১৭৫ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ কেটি ৬৪ লক্ষ টাকা জরিমানা করা , পাট ও পাট পণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহনসহ উন্নতমানের পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT