1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল উদ্ধার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৮৫ Time View
বাংলার আকাশ ডট কম

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এঘটনায় পুলিশের পক্ষ থেকে রবিবার (২০ নভেম্বর) ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) দিনগত সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ নভেম্বর) দিনগত গভীর রাতে জেলা শহরের কুঠিবাড়ী কমলাপুরের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নিতীশ রঞ্জন ঘোষ ওরফে নিকো রানা (৩৮) নামে এক ব্যক্তির ঘরের শয়নকক্ষের খাটের নিচে থেকে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সেখানে সে এসব লুকিয়ে রেখেছিল। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সে (নিতীশ রঞ্জন ঘোষ) পালায়ন করে। নিতীশ জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার নির্মলেন্দু ঘোষের ছেলে। তবে সে কুঠিবাড়ী কমলাপুরের ওই বাড়িতে ভাড়া থাকতেন।

ডিবির ওসি আরও জানান, নিতীশ অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিতীশকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেও বলে জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT