1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ফরিদপুরে প্রথম আলো বন্ধুসভার গাছ বিতরণ 

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে সাধারণ মানুষের মাঝে গাছের চারাগুলি বিতরণ করা হয়। বিতরণ করা গাছের মধ্যে তিনশ দেশের জাতীয় ফল কাঠাল ও দুইশ আম গাছের চারা রয়েছে। গাছ হাতে পেয়ে শিশু নুসরাত জাহান (৬)  জানায় সে মায়ের সহায়তায় বাড়িতে নিজ হাতে এই গাছ দুটি রোপন করবে।
গাছ পেয়ে খুশী নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা ইজিবাইক চালক জাহিদুল ইসলাম (৪৬) বলেন, গাছ প্রকৃতির অমূল্য সম্পদ। আমরা গাছ কাটার কুফল গত গরমের সময় পেয়েছি। গাছ রোপন করবো, ছায়া পাবো, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। পাশাপাশি নিজেরা ফল খাবো, প্রতিবেশীদের মাঝে ফল বিতরণ করবো।
বিভিন্ন জায়গার সবস্তরের জনতার মধ্যে এ গাছ বিতরণ করা হয়। এর মধ্যে ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর, গুহলক্ষ্মীপুর, অম্বিকাপুর, কমলাপুর, পশ্চিম খাবাসপুর, গোয়ালচামট, বিল মামুদপুর, গোপালপুর অন্যতম। বিভিন্ন উপজেলার মধ্যে নগরকান্দার বাউতিপাড়া, বাস্তুপুটি, সালথার সিংহপ্রতাব, খোয়ার, বোয়ালমারীর ঠাকুরপুর, মাগুরা সদরের রাউতড়া, গঙ্গারামখালী, গাঙ্গনালিয়া, রাজবাড়ীর ইন্দুরদী ও সোনাপুর এলাকার বিভিন্ন ব্যক্তিদের হাতে এ গাছ বিতরণ করা হয়। ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ব্র্যাকের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি ২০০৪ এর আওতায় গাছ বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক পান্নাবালা ।
প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক জহির হোসেন, লক্ষণ মন্ডল, সুব্রত পাল, শুভ বিশ্বাস , রিফাত হাসনাত, সম্পা কোমল, তৃষা দাস, মাফিকুল ইসলাম, মিঠুন দাস, সজিব দত্ত, জাহিদুজ্জামান খান, বাধন পাল, রফিকুজ্জামান সুজিত দাস ও আলিমুজ্জামান রনী ও পার্থ প্রতিম ভদ্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT