1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান: ২০ জনকে কারাদণ্ড ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে এএসআই রাশেদ আলীর মৃত্যুতে জেলা পুলিশের শোক ফরিদপুরে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শনিবার (১৪ মার্চ) একটি পরিচ্ছন্নতা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়জেনারেল হাসপাতাল ফরিদপুর এর উদ্যোগে র‍্যালিটি আয়োজন করা হয়।

র‍্যালি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়া মারাত্মক রোগ। এ রোগ থেকে রক্ষা পেতে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

র‍্যালি আয়োজনকারীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। ভবিষ্যতেও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT