1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার নাহিদ ইসলামের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, শ্রমিক, ছাত্র ও জনতার ত্যাগের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেখানে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে এর পরিণতি ভালো হবে না।

তিনি অভিযোগ করেন, জনগণের অধিকার আদায়ের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা নতুন জাতীয় ঐক্যের অংশ হয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের সঙ্গে আমাদের অঙ্গীকার ছিল বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। রাজনীতি, অর্থনীতি ও সমাজ—সব ক্ষেত্রে ন্যায়ের ভিত্তিতে ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, শুধু সংসদীয় রাজনীতি নয়, প্রয়োজনে রাজপথের আন্দোলনের মাধ্যমেও দাবি আদায়ে প্রস্তুত থাকতে হবে।

সম্মেলনে তিনি জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্য জরুরি হলেও তা ভঙ্গ হয়েছে। এজন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT