1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান: ২০ জনকে কারাদণ্ড ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে এএসআই রাশেদ আলীর মৃত্যুতে জেলা পুলিশের শোক ফরিদপুরে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নগরকান্দায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা মডেল মসজিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী  শেখ হাসিনা।
সোমবার  সকাল সারে এগারোটায় দেশের ৫০ টি মডেল মসজিদের একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
তারই অংশ হিসেবে নগরকান্দা মডেল মসজিদের উদ্বোধন করা হয়।
দ্বিতীয় পর্যায়ে দেশের ৫০ টি মসজিদের মধ্যে ফরিদপুরের দুটি নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার মসজিদ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে।

নগরকান্দা উপজেলা সদরের
প্রাণ কেন্দ্রে নগরকান্দা বাজারে এই মসজিদ টি নির্মিত হয়েছে।

এই মসজিদের পাশেই রয়েছে নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নগরকান্দা থানা ভবন, জেলা পরিষদের অডিটোরিয়াম,  শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নগরকান্দা প্রেসক্লাব ভবন, বিভিন্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
মসজিদ ভবনে ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, মাসুদুর রহমান নিকো, নাসির মাহমুদ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে তিন তলা ভবনে প্রায় ৯ শত মুসল্লী এক সাথে নামাজ আদায় করতে পারবে এই মডেল মসজিদে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT