1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

দগ্ধদের চিকিৎসায় স্বস্তি: রক্তের পর্যাপ্ত মজুদ, প্রস্তুত হাজারো স্বেচ্ছাসেবী

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩০২ Time View

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় রক্তের প্রয়োজনীয়তা নিয়ে জনমনে যে উদ্বেগ ও গুজব ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ব্লাড গ্রুপের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবী রক্তদাতা প্রস্তুত আছেন এবং প্রয়োজন মাফিক তাদের তালিকা সংরক্ষণ করা হয়েছে।

বুধবার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এক বার্তায় জানানো হয়েছে, দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত (সব ব্লাড গ্রুপ) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যথেষ্ট সংখ্যক স্বেচ্ছা রক্তদানে আগ্রহী ব্যক্তির ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু এ ধরনের রোগীদের ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না। যখনই বিশেষজ্ঞরা মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সঙ্গে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দান করা হবে। এমতাবস্থায় কোনো ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই এমনকি সে ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনাও নেই। রক্তের প্রয়োজনে ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবির এর সঙ্গে (০১৭৯২৭৪৪৩২৫) যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT