1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ! সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে লঞ্চের কেবিনে শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ আরেক দফায় বাড়ল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়াল সংঘাত সত্ত্বেও পেছাবে না বিশ্বকাপ, বলছে ফিফা তেহরানে ভয়াবহ বিমান হামলা, বিস্ফোরণে কেঁপে উঠছে শহর আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুবিধা পাবেন ৩৭ হাজার ৫৬৭ পরিবার

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে তৈরি হওয়া অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে। তবে সরকার নির্ধারিত সীমা অনুযায়ী বিভিন্ন স্টেশনে জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন চালকরা।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

রাজধানীর আসাদগেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেলের জন্য তেল নিতে আসা আমজাদ হোসেন বলেন, লাইনের ভিড় এড়াতে সকালে এসেছিলাম। কিন্তু এখানে এসেও দীর্ঘ সারি দেখতে হয়েছে। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই তেল নিয়ে যেতে পারব।

প্রাইভেটকার চালক ইদ্রিস মিয়া বলেন, সীমিত পরিমাণে তেল দেওয়ায় অনেকের দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। বর্তমানে ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। এতে অনেক চালককে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে।

মোটরসাইকেল চালক রবিউল হুসাইন জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে প্রায় এক ঘণ্টা পর তেল পেয়েছেন তিনি। তার ভাষায়, আজ সোনার বাংলা স্টেশনে মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা পর্যন্ত তেল দিচ্ছে, এতে কয়েকদিন চালানো যাবে।

অন্যদিকে ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে জ্বালানি মজুত থাকে ততক্ষণ বিক্রি করা হচ্ছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবুও আগের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT