1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

গবেষণার দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভূমিকা: এআইইউবি-তে সেমিনার

banglarakash
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৭৯ Time View

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ (এআইইউবি)-এর পাবলিক হেলথ বিভাগ বিশ্ববিদ্যালয় গত ১ আগস্ট ক্যাম্পাসে “গবেষণার দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভূমিকা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।

সেমিনারে জনস্বাস্থ্য গবেষণার গুরুত্ব ও প্রাথমিক স্বাস্থ্যসেবার বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর সিনিয়র ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, পিএইচডি।

তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড হিসেবে অভিহিত করে বলেন, সুসংগঠিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বব্যাপী স্বাস্থ্য বৈষম্য কমাতে এবং সাশ্রয়ী ও ন্যায্য স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক ছাদের নিচে মৌলিক স্বাস্থ্যসেবার সব সুবিধা – ডাক্তার ও নার্সের সেবা ছাড়াও ল্যাবরেটরি, রেডিওলজি, ফার্মেসি, ডেন্টাল, পুষ্টি, টিকাদান, মানসিক স্বাস্থ্য, কাউন্সেলিং এবং স্বাস্থ্য উন্নয়ন সেবা-প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সেমিনারের প্রথম বক্তা ছিলেন এআইইউবি জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ড. রাকিয়া ইশরা। এআইইউবি’র জনস্বাস্থ্য বিভাগের প্রধান ড. মুহাম্মদ ওয়াসিফুল আলমের দিকনির্দেশনা ও বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। সেমিনারে উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT