1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রা: রেল, সড়ক ও নৌপথে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ফরিদপুর-৩ আসনে এমপি নায়াব ইউসুফের উদ্যোগে ঈদ সামগ্রী ও ভিজিএফ চাল বিতরণ! ফরিদপুরে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে পুলিশ, ঈদ উপহার বিতরণ সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার ফরিদপুরে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮ ফরিদপুর ভাঙ্গায় খাল খননের উদ্বোধন, প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ক্রিমিয়ায় রাশিয়ার যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নৌবহরের একটি জাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। ওই জাহাজে রুশ বাহিনীর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন নিয়ে যাওয়া হচ্ছিল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

তারা বলেছে, স্থানীয় সময় ২৬ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এই হামলা চালানো হয়। ফিওদেসিয়া এলাকায় রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের জাহাজটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। জাহাজে থাকা ড্রোন ইরান থেকে এসেছিল বলে সন্দেহ ইউক্রেনের।

ক্রিমিয়ার রুশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি হলো ফিওদেসিয়া। বিমানবাহিনীর কমান্ডেন্ট মিকোলা ওলেচচক ফিওদেসিয়ায় রাশিয়ার নৌঘাঁটিতে বিস্ফোরণের ভিডিও পোস্ট করেছেন।

ক্রেমলিনসমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ফিওদেসিয়ায় শত্রুরা হামলা চালিয়েছে। বন্দর এলাকাটি ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরণ থেমে গেছে ও আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই এলাকায় বেশ কয়েকটি ঘরবাড়ির বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হয়েছে।

ইউক্রেন রাশিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে প্রায়ই ক্রিমিয়ায় হামলা চালায়। গত বছরের এপ্রিলে ক্রুজার মস্কোভা ডুবিয়ে দেয় ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT