1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

কৃষকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান: নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন।

banglarakash
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৯৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে সাতমোড়া ঈদগাহ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কে.এম মামুনুর অর রশিদ।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. পারভেজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী মোহাম্মদ জহিরুল হক জরু মিয়া, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল। আরও বক্তব্য রাখেন নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম সাকলাইন মাস্টার, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউছার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামীম রিপন, উপজেলা কৃষকদের যুগ্ম আহবায়ক মো. রওশন আলম জুয়েল প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT