1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

কিশোর গ্যাংয়ের হাতুড়িপেটায় হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের হাতুড়িপেটায় চয়ন সরদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মাদারীপুর সদরের সরকারি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে শেষ দিনের পরীক্ষা দিয়ে মূল গেটের বাইরে বের হতেই ১৪-১৫ জনের একটি কিশোর গ্যাং অতর্কিত হামলা করে।

আহত চয়ন শহরের হরিকুমারিয়া লে. ফারুক সড়কের বাসিন্দা বিশিষ্ট শ্রমিক নেতা মিজানুর রহমান চুন্নু সরদারে ছেলে।

আহতের পরিবার জানায়, দুদিন আগে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাদের একই এলাকার আরেক বাসিন্দা কেরামত শিকদারের ছেলে পারভেজ শিকদারকেও (১৬) ওই একই গ্রুপের কিশোর গ্যাং মাথা ও বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে উভয়ের অভিভাবকরা মাদারীপুর সদর থানায় আলাদা আলাদা অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT