1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু এস এ মান্নান স্কুল অ্যান্ড কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা! ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ! সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে

কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বনবিভাগের জমি দখল করে একটি রাজনৈতিক দলের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাছবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, চান মিয়ার ছেলে নজরুল ইসলামের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকার বিনিময়ে সোনাতলা ফরেস্ট বিটের অধীন বনবিভাগের প্রায় ৩ শতাংশ জমি কিনে সেখানে কার্যালয় নির্মাণ করেন ছামান মিয়া ও আবদুল আলীম নামের দুই ব্যক্তি। তবে জমিটি সরকারি বনভূমি হওয়ায় এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্র আরও জানায়, অভিযুক্ত দুই ব্যক্তি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা বিগত সময়েও বনবিভাগের জমিতে থাকা গাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তারা একটি রাজনৈতিক দলের সাইনবোর্ড টানিয়ে সেখানে কার্যালয় নির্মাণ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, দলীয় সাইনবোর্ড ব্যবহার করে স্থাপনাটি রক্ষার কৌশল নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে সোনাতলা ফরেস্ট অফিসার মহিদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রতিবেদকের কাছে তার মোবাইল নম্বর কীভাবে পাওয়া গেছে তা জানতে চান। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত বনবিভাগের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে ঢাকা বিভাগীয় প্রধান বন কর্মকর্তা বশিরুল মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT