বাংলার আকাশ ডেস্ক :
বাংলাদেশ কাজাখস্তান থেকে এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব পেয়েছে। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন অনুবিভাগ) যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, জ্বালানি তেল আমদানির বিষয়ে বিভিন্ন দেশ থেকে প্রস্তাব পাওয়া যাচ্ছে। কাজাখস্তান প্রতি ব্যারেল ডিজেল ৭৬ মার্কিন ডলারে সরবরাহের প্রস্তাব দিয়েছে। সাশ্রয়ী মূল্যে পাওয়া গেলে এ ধরনের তেল আমদানিতে আপত্তি নেই বলে জানান তিনি।
মনির হোসেন চৌধুরী আরও বলেন, শুধু প্রস্তাব পেলেই হবে না, বরং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সরবরাহ নিশ্চিত করতে হবে। কাজাখস্তান প্রায় এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করতে সক্ষম বলে জানিয়েছে।