1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু এস এ মান্নান স্কুল অ্যান্ড কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা! ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ! সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে

এস এ মান্নান স্কুল অ্যান্ড কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

আবাসিক দৈনন্দিন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে নিয়মিত ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকে এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজ। আবাসিক মুসলিম শিক্ষার্থীদের জন্য নিয়মিত কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা ও গীতা পাঠের ব্যবস্থাও রাখা হয়েছে।

সম্প্রতি ধর্মীয় শিক্ষায় বিশেষ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেন স্কুলের অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ স্যার। এ সময় তিনি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।

স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক নিয়মিতভাবে মুসলিম শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত ও মৌলিক ইসলামি শিক্ষা প্রদান করে থাকেন। একইভাবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা ও ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকে৷

প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকরাও ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT