1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ আট মাস পর হামে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৪১৭ জন ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি এইচএসসি ও সমমানের ফল পুনর্মূল্যায়ন: বদলে গেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুরু মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভি ও ফেসবুকে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলা: সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি আধুনিকায়নের পথে বাংলাদেশ পুলিশ: নতুন ২৪ হাজার ৬৭৭ পদ ও ৫ হাজার ৮৩০ যানবাহনের পরিকল্পনা ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

এবার তামিমকে যা বললেন সারিকা-রাফি-তানহা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৪ Time View

দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়া ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় বিসিবির ওপর ক্ষোভ ঝাড়ছেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত।

যদিও বিসিবি থেকে জানানো হয়েছে ফিটনেস ইস্যুর কারণেই বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি।

এদিকে সাবেক এই অধিনায়কের বাদ পড়া নিয়ে কথা বলেছেন বিনোদন জগতের তারকারা। বিশ্বকাপ স্কোয়াডে তামিম না থাকা নিয়ে তারা জানিয়েছেন নিজেদের মতামত।

তরুণ নির্মাতা রায়হান রাফি বলেন, আমি চাচ্ছিলাম তামিম ইকবাল থাকলে ভালো হতো। কারণ তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ ওপেনার। আর অভিজ্ঞ ওপেনার আমাদের জন্য খুবই দরকার।

চিত্রনায়িকা তানহা তাসনিয়া বলেন, এশিয়া কাপে আমরা দেখেছি যে আমাদের দলের মধ্যে ক্যামিস্ট্রিটা মিসিং ছিল, ইউনিটিটা মিসিং ছিল। তাদের মধ্যে পারসোনাল যে দ্বন্দ্ব এটা কেন ক্যামেরার সামনে বা দেশের সামনে চলে আসবে। তারা আজকে সবাই স্টার, সুপারস্টার কিন্তু দেশের কারণে, দেশের জনগণের কারণে। এটা তাদের সবার আগে মাথায় রাখা উচিত।

এদিকে মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বলেন, আসলে আমাদের এটা দেশপ্রেম এবং আমাদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা একই জিনিস। কারণ আমরা চাই যে আমাদের দেশ যেখানেই যাক সেখানে গিয়ে আমাদের নাম উজ্জল করুক। তার মতো একজন ভালো খেলোয়াড় খেলছে না এটা যদি সবার জন্য দুঃখজনক হয়ে থাকে তাহলে আমার জন্যও ব্যতিক্রম না।

এদিকে নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ওমর সানী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT