1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রা: রেল, সড়ক ও নৌপথে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ফরিদপুর-৩ আসনে এমপি নায়াব ইউসুফের উদ্যোগে ঈদ সামগ্রী ও ভিজিএফ চাল বিতরণ! ফরিদপুরে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে পুলিশ, ঈদ উপহার বিতরণ সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার ফরিদপুরে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮ ফরিদপুর ভাঙ্গায় খাল খননের উদ্বোধন, প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ঈদযাত্রা: রেল, সড়ক ও নৌপথে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে রাজধানীর রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় চোখে পড়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া উপস্থিতি দেখা যায়। বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে। অনেক যাত্রী আসন না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদ ও দরজায় ঝুলে যাত্রা করছেন। তবে পূর্বাঞ্চলগামী কিছু ট্রেনে তুলনামূলক কম চাপ দেখা গেছে।

যদিও ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে, তবুও অতিরিক্ত যাত্রীচাপ যাত্রাপথে ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময়সূচি ঠিক থাকায় যাত্রীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

অন্যদিকে, সড়কপথে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বাভাবিক রয়েছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়েই দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। টিকিট সংগ্রহ নিয়ে কিছু অভিযোগ থাকলেও বড় ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যের পথে রওনা হচ্ছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে যানজট দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেকটাই সহনীয় রয়েছে।

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় বাড়ছে। সকাল থেকেই বিভিন্ন রুটে লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে। ভোলা ও চাঁদপুর রুটে যাত্রী বেশি লক্ষ্য করা গেছে।

দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় সড়কপথে চাপ বেশি থাকায় অনেক যাত্রী নৌপথ বেছে নিচ্ছেন। কম খরচ ও আরামদায়ক ভ্রমণের জন্য অনেকেই পরিবার নিয়ে লঞ্চে বাড়ি ফিরছেন। এছাড়া বাসের অগ্রিম টিকিট না পেয়ে অনেকে বিকল্প হিসেবে নৌপথে যাত্রা করছেন।

লঞ্চ চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে কার্যক্রম চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT