1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান: ২০ জনকে কারাদণ্ড ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে এএসআই রাশেদ আলীর মৃত্যুতে জেলা পুলিশের শোক ফরিদপুরে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অন্য আরেকটি সমস্যার মুখে ইউক্রেন

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View

বাংলার আকাশ  ডেস্ক:

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। তবে গত শীতে তেমন ক্ষতি না হলেও এবার চরম বিপর্যয়ের আশাঙ্ক করছে ইউক্রেন। ইতোমধ্যে রাজধানী কিয়েভে তাপমাত্রা শূন্য ডিগ্রির কমে নেমে এসেছে। ফলে ভারি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে।

রোববার আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার ফলে এবারের শীত শহরটির বাসিন্দাদের জন্য দুর্ভোগের হতে পারে। কারণ কিয়েভের বেশিরভাগ মানুষ বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার থেকে কিয়েভে তুষারপাত শুরু হতে পারে। সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই অবস্থা চলতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্র শূন্য ডিগ্রির নিচে থাকবে।

ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর শনিবার জানিয়েছে, প্রয়োজনীয় বিদ্যুতের মাত্র এক-তৃতীয়াংশ তারা সরবরাহ করতে পারছেন। ফলে দেশজুড়ে আরও ব্ল্যাকআউট প্রয়োজনীয় হয়ে পড়েছে।

কিয়েভে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়াসনোর প্রধান অপারেটিং অফিসবার সের্গেই কোভালেঙ্কো বলেছেন, রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। তবে এখনো তা বেশ কঠিন পরিস্থিতি।

তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রতি দিন অন্তত ৪ ঘণ্টা বিদ্যুৎ পাবেন শহরটির বাসিন্দারা। এর কম বিদ্যুৎ যারা যাচ্ছেন তাদেরকে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার দেশটির ৬০ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিলেন। রুশ বোমাবর্ষণের ফলে ইউক্রেনীয়রা বিদ্যুৎ, পানি বা উষ্ণতা বঞ্চিত হচ্ছেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT