1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বেজপা

১৮৪ যাত্রী নিয়ে বিমান উড্ডয়নের পরেই আগুন, জরুরি অবতরণ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮১ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

আচমকা আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। শুক্রবারে আবুধাবি থেকে কালীকটগামী বিমান ওড়ার পর আগুন ধরে যায়। বিমানটিতে ১৮৪ যাত্রী ছিল।

 

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানের একটি ইঞ্জিনের আগুন ধরে গেছিল। তার পরেই বিমানের বাকি অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। দ্রুত বিমানের জরুরি অবতরণ করা হয়। সব যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

 

আবুধাবির বিমানবন্দরেই জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বি৭৩৭-৮০০ বিমানটি। ডিজিসিএর তরফেও এ ঘটনা নিয়ে বিবৃতি দেওয়া হয়।

 

বিমান সংস্থা থেকে বলা হয়, আগুন ধরে গেছে আবুধাবি-কালীকটগামী এয়ার ইন্ডিয়ার বিমানে। টেক অব করে এক হাজার মিটার উচ্চতায় ওঠার পরেই ১ নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বিমানের জরুরি অবতরণ করা হয়েছে।

 

যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলেই জানিয়েছে ডিজিসিএ। তারা জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আচমকা বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রশ্ন উঠছে— আকাশে ওড়ার আগে কি সঠিকভাবে বিমানের যন্ত্রাংশ পরীক্ষা করা হয়েছিল?

 

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই প্রস্রাব বিতর্কের কারণে মুখ পুড়েছে এয়ার ইন্ডিয়ার। শুক্রবার আগুন লাগার ঘটনায় আরও বিপাকে পড়বে বিমান সংস্থাটি।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT